Posts

Showing posts with the label vegetables

মিক্সড ভেজিটেবল | Diet Recipe | Mixed Veg

Image
# সব ডায়েটে প্রযোজ্য উপকরণ খাবারের নাম মোট পরিমাণ মোট ক্যালরি প্রোটিন কার্ব ফ্যাট পেঁপে ২০০ গ্রাম      ৭৮ ১.২২ ১৯.৬২ .২৮ গাজর ১০০ গ্রাম      ৪১ ০.৯৩ ৯.৫৮ ০.২৪ ক্যাপসিকাম ১০০ গ্রাম      ২৬ ০.৯৯ ৬.০৩ ০.৩ ক্যাবেজ ২০০ গ্রাম      ৪৮ ২.৮৮ ১১.১৬ ০.২৪ বেবিকর্ন ৫০ গ্রাম      ৪১ ১.৩১ ৯.৩ ০.৫ পেঁয়াজ ৫০ গ্রাম      ২০ ০.৬ ০.৪ ০.০০ বাটার ২ চা চামচ      ২০৪ ০.২৪ ০.০০ ২৩..৪ প্রথমে ফুটে উঠা পানিতে সামান্য লবন দিয়ে তাতে পেঁপে ও ক্যাবেজ দিয়ে 1 মিনিটের মতো ফুটিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। ফ্রাই প্যানে বাটার দিয়ে তাতে সব সবজি দিয়ে তাতে পেঁয়াজ লবন গোলমরিচ মিশিয়ে হাই হিটে 2 /3 মিনিট রান্না করে নামিয়ে নিন । ব্যাস হয়ে গেল মজাদার মিক্সড ভেজিটেবল । মন চাইলে নামানোর আগে এক চা চামচ কর্নফ্লাওয়ার আধা কাপ পানিতে গুলিয়ে সব্জির মধ্যে দিতে পারেন। Recipe By Sila Zannat

ভেজিটেবল পিৎজা | Diet Recipe | Pizza

Image
ফুলকপি অর্ধেকটা ছোট ছোট করে কেটে ধুয়ে গ্রাইন্ডারে মিডিয়াম করে গুড়া করে নিন। এবার চুলায় ফুটন্ত পানিতে ৩/৪ মিনিট রাখুন,এবার একটা চালুনি তে পাতলা কাপড় দিয়ে তার উপর ঢেলে ঠান্ডা করুন। খুব ভাল ভাবে চিপে সব পানি ফেলে দিন। এবার এটা কে একটা বড় বাটিতে রেখে এতে একটা ডিম,লবণ, গুল মরিচের গুড়া,অরিগেনো,কাচামরিচ কুচি ইচ্ছামত,আর ৩০গ্রামের মতো চিজ দিয়ে খুব ভাল মতো মাখিয়ে নিন। এবার নন স্টিক ফ্রাইংপ্যান এ গোল বা চার কোনা করে ২পিঠ ভাল করে ভেজে নিন। এইটা ময়দার ডো না তাই খেয়াল রাখবেন যেন উল্টানোর সময় না ভাংগে, কারন। তাই খুব সাবধানে করতে হবে। এবার চুলা থেকে উঠিয়ে এক্টু পিজ্জা সস মাখিয়ে নিন, এরপর ইচ্ছা মতো Topping করুন। এখানে চিকেন কিমা ভেজে দেয়া হয়েছে, (চাইলে সসেজ দিতে পারেন)। এরপর চিলি ফ্লেক্স ছিটিয়ে দিন আর চিজ দিয়ে চুলায় বসিয়ে খেয়াল রাখুন যেন পুড়ে না যায়। ৪/৫ মিনিট রাখলেই রেডি মজাদার ফুলকপির পিজ্জা। Diet Recipe By Farha Amin

ফুলকপির ফ্রাইড রাইস

Image
নামঃ ফুলকপির ফ্রাইড রাইস।  যে ডায়েটে প্রযোজ্যঃ লো-কার্ব, মডারেট কার্ব, কিটো ডায়েট।  উপকরনঃ ফুলকপি ১০০ গ্রাম মুরগী ১০০ গ্রাম গাজর ৫০ গ্রাম ডিম ১ টা সয়া সস ১চা চামচ রসুন ২ কোয়া পেয়াজ ৫০ গ্রাম তেল ৩ চা চামচ। কাঁচামরিচ, ধনেপাতা,টমেটো ডেকোরেশন জন্য। মোট ক্যালরিঃ ৬৬৩ kCal (প্রায়)  প্রোটিন ৩৩.৩৪ গ্রাম  কার্ব ২৫.০৩ গ্রাম  ফ্যাট ৪৯.০৩ গ্রাম  পার সার্ভিং ডিশের ম্যাক্রো ক্যালরিঃ ৩৩১.৫ গ্রাম প্রোটিন ১৬.৬৭ গ্রাম কার্ব ১২.৫১ গ্রাম ফ্যাট ২৪.৫১ গ্রাম,  রন্ধনপ্রনালীঃ প্রথমে ফুলকপি ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর গ্রাইন্ডারে খুব বেশি মিহি না (অল্প দানাদার থাকে মতন)গ্রাইন্ড করে নিতে হবে। এরপর ননস্টিক প্যানে ৩ চামচ তেল গরম করতে হবে। তারপর এতে রসুন, পিঁয়াজ, কিউব করে কাটা মুরগীর মাংস(এখানে মুরগির ব্রেস্ট এর সলিড মাংস ব্যবহার করা হয়েছে) ভেজে নিতে হবে। ৩-৪ মিনিট ভাজার পর উপরে উল্লেখিত পরিমান অনুযায়ী সয়াসস ফুলকপি,গাজর মিক্স করে ৫-৭ মিনিট মাঝারী আঁচে ভাজতে হবে। সবশেষে ১ টা ডিম + লবন+ব্ল্যাক পিপার(স্বাদ অনুযায়ী ) ভালভাবে মিক্স করে ২-৩ মিনিট দমে রাখতে হবে। নামানোর ...

চাইনিজ স্টাইল চিকেন ক্যাবেজ র‍্যাপ

Image
রেসিপি নাম: চাইনিজ স্টাইল চিকেন ক্যাবেজ র‍্যাপ  উপকরণ: বাঁধাকপি, মুরগি,ডিম, পিঁয়াজ টমেটো গাজর কাঁচামরিচ ধনেপাতা- লবণ -স্বাদ অনুযায়ী হলুদ গুড়ো পাপরিকা পাউডার (না থাকলে মরিচ গুড়ি) মিক্স গরম মসলা (সব গুলি মসলা ১ চিমটি করে) অলিভ তেল- ২ টেবিল চামচ।  ম্যাক্রো এন্ড ক্যালরি:- ১০০ গ্রাম বাঁধাকপি ২৯ ক্যালরি - ৩.৬ গ্রাম কার্ব, ২ গ্রাম ফাইবার, ১.৪ গ্রাম প্রোটিন ৫০ গ্রাম গাজর ২২ ক্যালরি, ৩.৪গ্রাম কার্ব ১.৪ গ্রাম ফাইবার, ০.৪গ্রাম প্রোটিন ৫০ গ্রাম টমেটো ১০ ক্যালরি, ১.৩ গ্রাম কার্ব ০.৬ গ্রাম ফাইবার, ০.৪ গ্রাম প্রোটিন ১০০ গ্রাম মুরগির বুকের মাংস ১০৪ ক্যালরি,১.২ গ্রাম ফ্যাট ২৩.২ গ্রাম প্রোটিন ১টি ডিম ৭৪ ক্যালরি, ৫ গ্রাম ফ্যাট,৬ গ্রাম প্রোটিন । ২ টেবিল চামচ অলিভ অয়েল ২৩৮ক্যালরি, ২৭ গ্রাম ফ্যাট  প্রস্তুত প্রণালি:- প্রথমে বাঁধাকপিটা ধুয়ে নিয়ে একটা সসপ্যানে পানি দিয়ে তাতে সামান্য লবন এড করে ৬-৭ মিনিট মতন সিদ্ধ করে নিতে হবে।সিদ্ধ করে নেওয়ার পর একটা বড় ছাকনীতে পানি ঝড়িয়ে ঢেলে রাখতে হবে যাতে অবশিষ্ট পানি গুলিও ঝড়ে যায়। অন্য দিকে আরেকটি ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ তেল দিয়ে তাতে মুরগি ...

কিটো কচু চিকেন প্ল্যাটার

Image
ডিনারের জন্য কিটোজেনিক কচু চিকেন প্ল্যাটার  উপকরনঃ   কচু শাক -১৫০ গ্রাম = ৪২ ক্যালোরি চিকেন - ১২৫ gm = ১৮১ calorie ইসবগুল ও চিজ দিয়ে বানানো রুটি = ৮৭ calory ডিম - ১টি = ৭৫ ক্যালরি বাটার - ১ চা চামচ = ৩৪ ক্যালরি আলমন্ড - ৫ পিস। প্রণালী:- সবকিছু ব্লেন্ডারে ব্লেন্ড করে ১৫ মিনিট বেক করুন।

হাফ কাপ ফ্রাইড রাইস

Image
Ingredients - Half cup rice -- (Calorie 190,carb-43,fat-0,protein-4g) Ghee -- 2teaspoon(calorie-90,carb-0,protein-0,fat-10g) Capsicum green yellow red-- 60g(calorie-15,carb-4,protein-0.5,fat-0) Carrot-- 30g(calorie-16,carb-2.5,protein-0.22,fat-0.74g) Chicken breast boiled -- 50g(calorie-83,carb-0,fat-1.8,protein-15.5g) Egg-- 1medium(calorie-72,carb-0.4,protein-6.3,fat-4.8g)  প্রস্তুত প্রনালী: প্রথমে ননস্টিক ফ্রাইপ্যান এ এক চা চামচ ঘি নিন। তাতে খুব সামান্য পিয়াজ আর রসুন কুচি নিয়ে ভাজুন। ভাজা হয়ে গেলে এক সাইড এ নিয়ে তারপর আবার এক চামচ ঘি দিয়ে তাতে ডিম পোচ করে ঝুরি করে নিন। এরপর ডিম পিয়াজ উঠিয়ে ফ্রাইপ্যান এ আগের থেকে সিদ্ধ করা মুরগির মাংস দিয়ে নেড়েচেড়ে তারপর তাতে এক এক করে সব গুলো সবজি এড করে দিন। লবণ আর গোলমরিচ গুড়া দিয়ে কিছুক্ষন নেড়ে সবজি গুলো হাল্কা নরম হয়ে আসার পর ভাত আর কাচা মরিচ দিয়ে নেড়ে মিশিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিন। তৈরী হয়ে গেলো ডায়েট ফ্রেন্ডলি ফ্রাইড রাইস।  By Naureen Sharmi‎

কিটো ডায়েট পিৎজা রেসিপি

Image
  কিটো পিৎজা ম্যাক্রো রেশিওঃ কার্বহাইড্রেট বা শর্করাঃ ৫ গ্রাম = ৫ গুন ৪ = ২০ ক্যালরি প্রোটিন বা আমিষঃ ১৩ গ্রাম = ১৩ গুন ৪ = ৫২ ক্যালরি চর্বি বা স্নেহঃ ৫০ গ্রাম = ৫০ গুন ৯ = ৪৫০ ক্যালরি মোটঃ     ৫২২  ক্যালরি উপকরণঃ ১. ইসুপগুল - ৪ টেবিল চামচ ২.  লেবুর রস - ১ চা চামচ ৩. বাটার - ৩ টেবিল চামচ ৪. মায়নেজ / চিজ - ২ চা চামচ ৫.  ডিম - ২ টা ৬.  সেদ্ধ  গাজর কুচি - ২০ গ্রাম ৭.  পেয়াজ - ২০ গ্রাম ৮.   মরিচ গুরা,  মরিচ কুচি -সাধ মত ৯. লবন  - সাধ মত প্রস্তুতঃ ১. ইসুপগুল, সামান্য পানি, মরিচ গুরা, লবন ও ১ টা ডিম নিয়ে  ব্লেন্ডার  করে পিজা ডো রেডি করুন। ডো টা যেন  বেশী নরম না হয় আবার শক্তও না হয় এমন ভাবে পানি নিবেন। ২.  ফ্রাইংপ্যান এ সামান্য তেল ব্রাশ করে নিন। আর ডো টাকে পিজা সেপ এ হাত দিয়ে চেপে চেপে দিন। ঢাকনাটি এমন ভাবে রাখুন যাতে বাতাস ঢুক্তে ও বের হতে না পারে। চুলার আচ একদম কম করে রাখবেন।   ৩.  ডিম সেদ্ধ কুচি, পিয়াজ, কাচা মরিচ, মায়নেজ / চীজ, লেবুর রস, সেদ্ধ গাজর...